বেলদায় গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু
দি নিউজ লায়ন; শনিবার বিশ্ব পরিবেশ দিবসের দিনই গাছ কাটতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। শনিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার নহপাড়া গ্রামে। পেশায় গাছ কাটার শ্রমিক সুবল জানা ( ৩৬) শনিবার দুপুরে বেলদায় এক ব্যক্তির বাড়িতে গাছ কাটছিলেন । ইলেকট্রিক করাতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ ।বেলদা থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।সেই সঙ্গে ঠিক কি কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য বেলদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সুবল জানার মৃত্যু তে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব পরিবেশ দিবসের দিন গাছ কাটার কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটায় হতবাক ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment